Skip to content

Latest

More results

অনুগ্রহ করে সচেতন থাকুন যে, আপনার দেশে টেক্সট (Text) এবং/অথবা ভয়েস চ্যাট সুবিধাটি নিষ্ক্রিয় বা বন্ধ থাকতে পারে। কোনো লোকেশনেই ভিডিও চ্যাট উপলব্ধ নয়।

কমিউনিটির নিয়মকানুন

Roblox-এর লক্ষ্য হল লক্ষ লক্ষ মানুষকে ইতিবাচক মনোভাব ও সদাচারণের মাধ্যমে একত্রিত করা। সবাই যাতে আমাদের এখানে নিরাপদ বোধ করেন এবং সাদরে আমন্ত্রিত হন, আমরা এমন একটি কমিউনিটি গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি—এমন একটি জায়গা যেখানে আপনি নিজের মতো থাকতে পারেন, ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে পারেন এবং আপনার সৃজনশীলতাকে প্রাণবন্ত করে তুলতে পারেন। আমাদের কমিউনিটি নির্দেশিকা অনুসারে সকলেই নিরাপদ ও আরামদায়ক পরিবেশে স্বচ্ছন্দে অংশগ্রহণ করতে পারেন। তরুণদের জন্য কমিউনিটির স্ট্যান্ডার্ড সম্পর্কিত নির্দেশিকার জন্য, এখানে দেখুন

আমাদের কমিউনিটি ক্রমাগত বড় হচ্ছে এবং পরিবর্তিত হচ্ছে, তাই আমরাও প্রতিনিয়ত নতুন কিছু শিখছি; আর এর অর্থ হলো আমাদের এই স্ট্যান্ডার্ড বা নির্দেশিকাগুলোও ভবিষ্যতে পরিবর্তিত হতে পারে। আমরা সবসময় সবাইকে একে অপরের সাথে দয়া ও শ্রদ্ধার সাথে আচরণ করার অনুরোধ জানাই—ঠিক যেমনটা আপনি সামনাসামনি বা বাস্তবে করে থাকেন। আমরা যদি এমন কোনো ব্যবহারকারী বা কন্টেন্ট খুঁজে পাই যা এই নিয়মগুলো লঙ্ঘন করছে, তবে আমরা সেই কন্টেন্ট এবং যারা এটি তৈরি করেছেন তাদের অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বাস্তব জীবনে কারও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়লে, সবাইকে সুরক্ষিত রাখতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিবিড়ভাবে কাজ করবো।

আমরা জানি যে আমরা নিখুঁত নই; এবং আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও, কখনো কখনো কিছু ভুলত্রুটি আমাদের নজর এড়িয়ে যেতে পারে। আপনি যদি কখনো এমন কিছু দেখেন যা আপনার মনে হয় এই নিয়মগুলো লঙ্ঘন করছে অথবা আপনাকে অসুরক্ষিত বোধ করাচ্ছে, তবে অনুগ্রহ করে আমাদের '<0>রিপোর্ট অ্যাবিউজ' টুলটি ব্যবহার করে আমাদের জানান। আমরা সবাই একসাথেই এই লক্ষ্যে কাজ করছি; আর আপনার মতামত আমাদের এই প্ল্যাটফর্মটিকে এমন একটি জায়গায় পরিণত করতে সাহায্য করবে যা নিয়ে আমরা সবাই গর্ব করতে পারি। আপনি যদি বিষয়টির আরও আনুষ্ঠানিক ও আইনী দিক সম্পর্কে জানতে চান, আমাদের ব্যবহারের শর্তাবলীি পর্যালোচনার উদ্দেশ্যে আপনার জন্য সর্বদা উপলব্ধ রয়েছে।

নিরাপত্তা

নিরাপত্তা আমাদের সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রয়েছে। আমরা শোষণ, বৈষম্য, হয়রানি, বুলিং অথবা এমন কোনো ধরণের আচরণ বা বিষয়বস্তুকে অনুমোদন করি না, যা অন্য ব্যক্তিদের অনিরাপদ বোধ করাতে পারে বা এই প্ল্যাটফর্মে তাদের উপস্থিতিকে অনাকাঙ্ক্ষিত করে তোলে। বিশেষভাবে বলতে গেলে, আমরা নিষিদ্ধ করি —

ভদ্রতা ও শালীন আচরণ

শালীন আচরণ Roblox কমিউনিটির একটি মৌলিক ভিত্তি। একটি মার্জিত পরিবেশ বজায় রাখার লক্ষ্যে, Roblox নির্দিষ্ট কিছু ধরণের কন্টেন্ট নিষিদ্ধ করে, যার মধ্যে রয়েছে

নৈতিকতা

আমরা চাই আমাদের ব্যবহারকারীরা একে অপরকে বিশ্বাস করুক যেন তারা সততা ও নিষ্ঠার সাথে খেলতে পারে, এবং একে অপরের সৃজনশীলতা ও কঠোর পরিশ্রমের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। এই বিষয়গুলোকে উৎসাহিত করার জন্য, আমরা নিম্নলিখিত কাজগুলো নিষিদ্ধ করি অথবা সেগুলোর ওপর সীমাবদ্ধতা — আরোপ করি

নিরাপত্তা

আমাদের কমিউনিটি বিকশিত হতে হলে সবারই ডিজিটাল নিরাপত্তার পাশাপাশি শারীরিক নিরাপত্তাও নিশ্চিত অনুভব করা জরুরী। এই বিভাগটি বর্ণনা করে যে, খেলোয়াড় এবং ক্রিয়েটরদের অন্যের তথ্যের সাথে কেমন আচরণ করা উচিত এবং কীভাবে তারা নিজেদের ও অন্যদের ডিজিটাল নিরাপত্তা রক্ষা করবেন।

Roblox কীভাবে আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার বা পরিচালনা করে, সে সম্পর্কে বিস্তারিত জানতে অনুগ্রহ করে গোপনীয়তা নীতি দেখুন। টু-স্টেপ ভেরিফিকেশনের মতো বাড়তি সিকিউরিটি ফিচার চালু করা সহ আপনার অ্যাকাউন্ট নিরাপদ রাখার উপায় জানতে এখানে আমাদের হেল্প পেজে যান। থার্ড পার্টি অ্যাপ ডেভেলপার এবং থার্ড পার্টি অ্যাপের ব্যবহারবিধি সম্পর্কে আরও তথ্যের জন্য এখানে আমাদের ক্রিয়েটর থার্ড পার্টি অ্যাপ পলিসি দেখুন।

মেটাভার্সকে সবার জন্য নিরাপদ রাখতে Roblox এসব বিষয়ের অনুমতি দেয় না:

আরও সংস্থানগুলি